আপনার সন্তান কি সেরা শুরুটা পাচ্ছে?
দামি খেলনা কিনছেন, সন্তান কিছুদিনেই ভুলে যাচ্ছে? প্রতি ৩০ দিনে নতুন, বয়স-উপযোগী খেলনা আসবে। বিরক্ত হওয়ার আগেই বদলে যাবে।
হাজার টাকার খেলনা কদিনেই ভুলে যায়। আর আপনি ভাবেন, কেন কিনলাম।
ঘরে খেলনার স্তূপ, সন্তান তবু বলে 'নতুন কিছু চাই।' চেনা লাগছে?
ভাড়া নিন, খেলুন, ফেরত দিন। প্রতি ৩০ দিনে নতুন বক্স। কোনো স্তূপ না, কোনো অপচয় না।
কীভাবে কাজ করে
তিন ধাপ। কোনো ঝামেলা নেই। শুধু খেলা।
সদস্য হন
আপনার প্যাকেজ বেছে নিন। সন্তানের বয়স জানান। আমরা তার বয়স অনুযায়ী নিখুঁত বক্স তৈরি করি।
খেলনা নিন
পরিষ্কার করা, বয়স-উপযোগী খেলনা আপনার পছন্দের দিনে বাসায় পৌঁছে যাবে।
ফেরত দিন ও নতুন নিন
৩০ দিন পর, আমরা পুরনো বক্স নিয়ে যাই এবং নতুন বক্স নিয়ে আসি। একই দিনে।
সহজ এবং সাশ্রয়ী
মাসে মাসে। কোনো চুক্তি নেই। যেকোনো সময় বাতিল করুন।
For families that want the full development toolkit. STEM, Montessori, and more. Fully customized, priority handled.
- ৳6,000 – ৳8,000 worth of products
- 4-6 educational toys
- 2 age-appropriate books
- Priority support
- Free delivery inside Dhaka
- 30-day rotation cycle
- No fee for minor damages
- Sanitized & safety-checked
The plan most Dhaka families stick with. Enough variety, right price, no commitment.
- ৳2,500 – ৳3,000 worth of products
- 2-3 educational toys
- 1 age-appropriate book
- Share your toy preferences, we'll match if available
- Free delivery inside Dhaka
- 30-day rotation cycle
- No fee for minor damages
- Sanitized & safety-checked
আরও কিছু সুবিধা
Subscription-এর বাইরেও আপনার এবং বাচ্চার সুবিধার কথা মাথায় রেখে আমরা কিছু extra সুবিধা রেখেছি।
বাচ্চার পছন্দের খেলনা কিনে নিন
অনেক সময় দেখা যায়, একটা নির্দিষ্ট খেলনার সাথে বাচ্চার এত ভালো সম্পর্ক হয়ে যায় যে সেটা ফেরত দেওয়াই কঠিন হয়ে পড়ে। পছন্দের খেলনাটা কিনে নিজের করে নিতে পারবেন। খেলনাটা আগে কত মাস ব্যবহার হয়েছে তার উপর ভিত্তি করে আমরা একটা fair discount দিই। কিনে নিতে চাইলে monthly swap এর আগে জানান, আমরা দাম হিসাব করে জানিয়ে দিবো।
Subscriber exclusive. দাম toy ও ব্যবহারের উপর নির্ভর করে।
মাঝপথে নতুন খেলনা নিন
৳৩০০/swapকখনো কখনো বাচ্চা মাসের মাঝেই একটা খেলনায় আগ্রহ হারিয়ে ফেলে। এটা স্বাভাবিক। সেজন্য আমাদের রয়েছে Mid-Cycle Swap সুবিধা। মাত্র ৳৩০০ extra দিয়ে আপনি cycle শেষ হওয়ার আগেই যেকোনো একটা খেলনা বদলে নিতে পারবেন। নতুন খেলনা পাঠিয়ে দেওয়া হবে, পুরোনোটা আমরা নিয়ে যাব।
দুই সন্তান? একসাথে সাশ্রয় করুন
বাসায় দুটো ছোট বাচ্চা থাকলে দুজনের জন্য আলাদা আলাদা subscription নেওয়া খরচসাপেক্ষ। আমাদের Sibling Plan-এ দুইটি Standard Plan একসাথে নিলে মাসে মাত্র ৳১,৬৯৯, আলাদা নিলে যেটা হতো ৳১,৯৯৮। প্রতি মাসে ৳২৯৯ সাশ্রয়, আর দুই বাচ্চাই পাচ্ছে তাদের বয়স অনুযায়ী আলাদা খেলনা
বন্ধুর বাচ্চাকে gift করুন
৳৯৯৯ থেকে শুরুকোনো বন্ধু বা আত্মীয়ের বাচ্চার জন্য অন্যরকম একটা উপহার দিতে চান? খেলনা ঘর-এর এক মাসের subscription উপহার দিন। আপনি plan বেছে payment করবেন, আমরা তাদের কাছে delivery দেব। বয়স উপযোগী খেলনার বাক্স সহ।
সত্যিকারের পরিবার, সত্যিকারের অভিজ্ঞতা
ঢাকার অভিভাবকদের অভিজ্ঞতা থেকে।
“আমার ছেলে প্রতিদিনই খেলনা নিয়ে পরে থাকে। quality ও অসাধারণ, প্রিমিয়াম।”
“খেলনার মান অনেক ভালো, আইডিয়াটা দারুণ। আমি অন্যদেরও বলেছি। প্যাকেজিং ও একদম top-class।”
যা নিজের সন্তানকে দিতে পারবো, তাই পাঠাই।
আমরা জানি আপনি আপনার সন্তানকে নিয়ে আমাদের উপর ভরসা রাখছেন। প্রতিটি খেলনা এমনভাবে যত্ন নেওয়া হয় যেন এটি আমাদের নিজের সন্তানের কাছে যাচ্ছে।
গ্রহণ ও পরীক্ষা
ফেরত আসা খেলনা প্রথমে পরীক্ষা করা হয়। ক্ষতি বা হারিয়ে যাওয়া অংশ দেখা হয়, এবং যা ঠিক করার মতো নয় তা সাথে সাথে বাদ দিয়ে দেওয়া হয়।
উপাদান অনুযায়ী আলাদা করা
খেলনাগুলো আলাদা করা হয়: শক্ত প্লাস্টিক ও ধাতু, কাঠের, শিশু মুখে দেয় এমন, কাপড়ের এবং বই। প্রতিটি ধরনের আলাদা যত্ন দরকার।
উপাদান অনুযায়ী পরিষ্কার
প্রতিটি উপাদান আলাদাভাবে পরিষ্কার করা হয়। প্লাস্টিক খেলনা ডেটলের মিশ্রণে, কাঠেরগুলো হালকা স্যাভলনে, কাপড়ের জিনিস বেবি ডিটারজেন্টে এবং বই শুকনো কাপড় ও রোদে।
আবার পরীক্ষা ও আপডেট
পরিষ্কারের পর আবার অবস্থা দেখা হয় এবং আমাদের সিস্টেমে আপডেট করা হয়। পরের ব্যবহারের আগে খেলনা সম্পূর্ণ শুকিয়ে নেওয়া জরুরি।
সিলড প্যাকেজে সংরক্ষণ
পরিষ্কার ও শুকানো খেলনা সিলড ব্যাগ বা বাক্সে রাখা হয়, যতক্ষণ না পরের সদস্যের জন্য পাঠানো হয়।
“যখন সম্ভব সবসময় রোদে শুকানো হয়, রোদ প্রাকৃতিক জীবাণুনাশক। শিশুর খেলনায় কখনও অ্যালকোহল নয়। বইয়ে কখনও তরল নয়।”
— পরিষ্কারের মানআপনার যা জানা দরকার সব
উত্তর খুঁজে পাচ্ছেন না? আমাদের পেজ-এ মেসেজ করুন।
যে অভিভাবকরা খেলনার স্তূপে ক্লান্ত হয়ে পড়েছিলেন, তারাই এটা বানিয়েছেন
আমরা দেখেছি ঢাকার পরিবারগুলো হাজার হাজার টাকা খরচ করে খেলনা কিনছে, যা সন্তানরা তিন সপ্তাহ খেলে কোণে ফেলে রাখছে, আর নতুন কিছু চাইছে। এদিকে, সেরা বিকাশমূলক খেলনাগুলো দামের কারণে অনেক পরিবারের নাগালের বাইরে।
আমরা বারবার ভাবতাম: প্রতিটি পরিবারকে কেন খেলনার মালিক হতে হবে? একটি শিশুর দরকার ভালো খেলনার সুযোগ, মালিকানা নয়। তাই আমরা যে ভাড়ার মডেল চাইছিলাম, সেটাই তৈরি করলাম।
খেলনা ঘর তাদের জন্য, যারা সন্তানের বিকাশে সেরাটা চান, কিন্তু বাড়িতে জিনিসের স্তূপ চান না, অপচয় চান না, আর প্রতি মাসে বেশি খরচও চান না।
আমরা শুধু সেই খেলনা রাখি যা আমরা নিজেদের সন্তানকে দেব, সংখ্যার চেয়ে মান সবসময় আগে।
প্রতিটি পরিবার পায় তাদের সন্তানের বিকাশের ধাপ ও আগ্রহ অনুযায়ী বিশেষভাবে বাছাই করা খেলনা।
আমরা জানি আপনি আমাদের উপর ভরসা রাখছেন। তাই প্রতিটি খেলনা এমনভাবে পরিষ্কার করি যেন সেটা আমাদের নিজের সন্তানের কাছে যাচ্ছে।
শিশুর বিকাশ নিয়ে আমরা লিখি
শিশুর বিকাশ, খেলার আইডিয়া আর practical parenting। ঢাকার বাবা-মায়ের জন্য, বাংলায়।
বাচ্চা পাবে দারুণ সব খেলনা।
আপনি পাবেন ঝামেলামুক্ত ঘর।
কোনো বাধ্যবাধকতা নেই, যেকোনো সময় বাতিল করুন।
অর্ডার করুন